• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

জ্বালানি নিরাপত্তায় দ্বিতীয় রিফাইনারি জরুরি: সেনাপ্রধান

জ্বালানি নিরাপত্তায় দ্বিতীয় রিফাইনারি জরুরি: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়েও দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার গড়ে উঠেনি বলে উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন রিফাইনারি নির্মাণ এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজ-এ আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেনাপ্রধান উল্লেখ করেন, জ্বালানি অবকাঠামো শক্তিশালী না হলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। একইসঙ্গে তিনি জবাবদিহির গুরুত্ব তুলে ধরে বলেন, কোনো প্রতিষ্ঠান জবাবদিহি ছাড়া টেকসই হতে পারে না। অনুষ্ঠানে বিভিন্ন খাতের উচ্চপদস্থ প্রতিনিধিরা অংশ নেন এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।