হজ মৌসুমে মক্কায় প্রবেশে কড়াকড়ি, লঙ্ঘনে জরিমানা ১ লাখ রিয়াল
সৌদি আরব সরকার হজ মৌসুমে মক্কায় ভিজিট ভিসাধারীদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিয়ম ভেঙে কাউকে মক্কায় পরিবহন করলে সংশ্লিষ্টদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এ নিষেধাজ্ঞা ২০ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট যানবাহন বাজেয়াপ্ত করার জন্য আদালতে আবেদন করা হবে। হজের পবিত্রতা ও নিবন্ধিত হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, নিয়ম লঙ্ঘনের তথ্য দিলে পরিচয় গোপন রাখা হবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে অভিযোগ জানানো যাবে।