• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন কারিকুলাম, বন্ধ হবে কোচিং-গাইড

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন কারিকুলাম, বন্ধ হবে কোচিং-গাইড

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম চালু করা হবে এবং কোচিং-নোট ও গাইড বই বন্ধ করা হবে। ‘শিক্ষা বাজেট : বাজেটের শিক্ষা’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, নতুন কারিকুলামে খেলাধুলা ও গল্পের মাধ্যমে শেখার সুযোগ বাড়ানো হবে। তবে এটি তাড়াহুড়ো করে নয়, সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দেশের অনেক স্কুলে এখনো নিরাপত্তা ব্যবস্থা নেই, যা উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করে। তাই শিক্ষার মৌলিক সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।