জ্বালানি সংকট নেই, সংসদে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে জ্বালানি ইস্যুতে আলোচনার সময় তিনি বলেন, সরকার পরিসংখ্যানের মাধ্যমে এ বিষয়টি প্রমাণ করেছে। এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জ্বালানি সংকটকে বড় জাতীয় সমস্যা হিসেবে তুলে ধরলেও তা নাকচ করেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জ্বালানি তেল ও গ্যাসের দাম সহনীয় পর্যায়ে রাখা হয়েছে। তবে জাতীয় অর্থনীতি ও পাচার রোধে কিছুটা মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে সংসদে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও স্পিকার মুলতবি প্রস্তাব নাকচ করে সাধারণ আলোচনার মাধ্যমে বিষয়টি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন।