• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বগুড়ায় আইনজীবী সমিতির ভবন উদ্বোধন

বগুড়ায় আইনজীবী সমিতির ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

তারেক রহমান বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নতুন বহুতল ভবনের উদ্বোধন করেছেন। সোমবার বেলা ১১টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটি উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার ডা. জুবাইদা রহমানকে শুভেচ্ছা জানান। সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।

 

২০ এপ্রিল ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।