বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের শোক
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে নিহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা অত্যন্ত হৃদয়বিদারক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের মৃত্যু গভীর দুঃখজনক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস ও সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানান।