• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিশ্বশান্তি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে শামা ওবায়েদ ইসলাম সেনেগালে গেছেন। তিনি ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেন। ১৯ থেকে ২২ এপ্রিল ডাকার-এ আয়োজিত এ ফোরামে আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন দেশের নেতা, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। ২০১৪ সালে শুরু হওয়া এই ফোরামে সন্ত্রাসবাদ, সমুদ্র নিরাপত্তা, জলবায়ু ঝুঁকি ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সফরকালে প্রতিমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন এবং আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। সফর শেষে ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

 

১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।