• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে এবং বাকি ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে ৮১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯২ জনের হাম শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও ভর্তি ঢাকা বিভাগে। সংস্থাটি জানায়, সংক্রমণ বাড়ায় সারা দেশে শিশু রোগীর চাপ বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৩৪ শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১৭২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।