“হাসপাতালটাই যেন রোগী”—সংসদে সরাইলের স্বাস্থ্যসেবার করুণ চিত্র
রুমিন ফারহানা জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৫০ শয্যার হাসপাতালের দুরবস্থার চিত্র তুলে ধরে বলেন, এটি যেন ‘নিজেই একটি রোগী’। প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য থাকা এই হাসপাতালে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ ৬৪টি পদ শূন্য রয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক যন্ত্রপাতিরও তীব্র সংকট রয়েছে। তিনি জানান, ১০ কোটি টাকার একটি ছয়তলা ভবন নির্মাণ প্রকল্প ঠিকাদার পালিয়ে যাওয়ায় থমকে আছে। ফলে পুরোনো ভবনেই চিকিৎসাসেবা চালাতে হচ্ছে। এ বিষয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, নিকটবর্তী এলাকায় হাসপাতাল উন্নয়নের কাজ চলছে এবং ভবিষ্যতে নতুন হাসপাতাল স্থাপনের বিষয় বিবেচনা করা হতে পারে।