শুক্রবার রাতে হজ ফ্লাইট উদ্বোধন
আগামী শুক্রবার রাতে পবিত্র হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, রাত সাড়ে ১২টায় প্রথম ফ্লাইট উদ্বোধন করা হবে। এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ যাত্রী হজে অংশ নেবেন। রাজধানীর আশকোনা হজক্যাম্প-এ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফ্লাইনাস ও সাউদিয়া এয়ারলাইন্সের মোট ১৩টি ফ্লাইটে যাত্রীরা সৌদি আরবে যাবেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের মেডিকেল দল সেখানে পৌঁছেছে। তবে নতুন নিয়মে হজের বিভিন্ন স্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।