দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন
জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-এর এমআইএসভিত্তিক সমন্বিত তালিকা অনুযায়ী এ তথ্য দেওয়া হয়েছে। তিনি বলেন, এই ডিজিটাল ডাটাবেজে মুক্তিযোদ্ধাদের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত বহু অভিযোগ নিষ্পত্তি করে অসত্য প্রমাণিতদের তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।