• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়ায় পীর হত্যা: ৪ দিনেও গ্রেপ্তার নেই

কুষ্টিয়ায় পীর হত্যা: ৪ দিনেও গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া জেলার দৌলতপুরে পীর আবদুর রহমান (শামীম) হত্যাকাণ্ডের চার দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার প্রধান ও হুকুমের আসামি করা হয়েছে জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদ-কে। নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন, যেখানে আরও তিনজনের নাম ও ১৮০–২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ জানায়, আসামিদের ধরতে অভিযান চলছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি করেছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় এবং এটি রাজনৈতিক নয়।

১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৫পিএম, ঢাকা-বাংলাদেশ।