টানা ৫ দিন দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন এলাকায় টানা পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই আবহাওয়া বিরাজ করতে পারে। সিলেট, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা বেশি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে দেশের কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে।