• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সরকারি চাকরিতে বড় নিয়োগের ঘোষণা

সরকারি চাকরিতে বড় নিয়োগের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে তিনি জানিয়েছেন, সরকার প্রায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরে শূন্য পদে নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়া জনগণের জন্য ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান বৃদ্ধি ও সেবার মান উন্নত হবে।

১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।