• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পান্তা ভাতের উপকারিতা থাকলেও সতর্কতা জরুরি

পান্তা ভাতের উপকারিতা থাকলেও সতর্কতা জরুরি

নিজস্ব প্রতিবেদক

পহেলা বৈশাখ-এর ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত শরীর ঠান্ডা রাখা, সহজ হজম এবং অন্ত্রের জন্য উপকারী বলে জানিয়েছেন পুষ্টিবিদ ইসরাত জাহান প্রিয়ানা। তিনি বলেন, ফার্মেন্টেশনের কারণে এতে উপকারী ব্যাকটেরিয়া ও বি-ভিটামিন বৃদ্ধি পায় এবং শরীর হাইড্রেটেড রাখতে সহায়তা করে। তবে দীর্ঘ সময় বাইরে রাখলে এতে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে, যা খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। তাই পরিষ্কার পানিতে ভিজিয়ে ৬-৮ ঘণ্টার মধ্যে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের গ্যাস্ট্রিক, ডায়রিয়া বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাদের এ খাবার এড়িয়ে চলা উচিত।

১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৩এএম, ঢাকা-বাংলাদেশ।