• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

খুব শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার খুলতে যাচ্ছে মালয়েশিয়া। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, কম খরচে ও সহজ প্রক্রিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধতার বিষয়েও কথা হয়েছে। শ্রমবাজার উন্মুক্ত করতে দেশটির শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। সরকার বলছে, এবার শ্রমিক পাঠানো হবে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও সহজ প্রক্রিয়ায়, যাতে কর্মীদের ভোগান্তি কমে এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ে।

১২ এপ্রিল ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।