বগুড়ায় চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ যাত্রী
বগুড়ার শাজাহানপুর এলাকায় চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় এই দুর্ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ প্রায় ৩০ জন যাত্রী। স্থানীয়দের তথ্যমতে, বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখে চালক দ্রুত গাড়ি থামান এবং সবাই নেমে যান। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।