পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান
ইরান পাকিস্তান-কে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আয়োজন ও মধ্যস্থতা করার জন্য। রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনা ফলপ্রসূ না হলেও পাকিস্তানের ভূমিকা প্রশংসনীয়। বৈঠকে হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও যুদ্ধকালীন ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথাও তুলে ধরেন এবং ইরানের স্বার্থ রক্ষায় দৃঢ় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কূটনৈতিক প্রচেষ্টার সফলতা অপর পক্ষের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি।