• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দলীয় বিবেচনায় নয়, পর্যায়ক্রমে দেওয়া হবে কৃষক কার্ড

দলীয় বিবেচনায় নয়, পর্যায়ক্রমে দেওয়া হবে কৃষক কার্ড

নিজস্ব প্রতিবেদক

কৃষক কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, প্রান্তিক ২ কোটি ২৭ লাখ কৃষককে লক্ষ্য করে পর্যায়ক্রমে এই কার্ড দেওয়া হবে। রাজধানীর তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘কৃষক কার্ড’ একটি ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে, যার মাধ্যমে কৃষকরা সহজে ব্যাংকিং ও কৃষিসেবা পাবেন। সোনালী ব্যাংক-এর মাধ্যমে ইতোমধ্যে অনেক কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা, কৃষিঋণ, সেচ সুবিধা এবং ন্যায্যমূল্যে সার-বীজ সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।