• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

একীভূত পাঁচ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে

একীভূত পাঁচ ব্যাংক যাচ্ছে আগের মালিকদের হাতে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ‘ব্যাংক রেজুলেশন বিল, ২০২৬’ পাস হওয়ায় একীভূত পাঁচ ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ পাচ্ছেন আগের শেয়ারহোল্ডাররা। নতুন আইনে বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে আবেদন করে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে পারবেন। এর ফলে এস আলম গ্রুপসহ আগের মালিকদের ফেরার পথ উন্মুক্ত হয়েছে। তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন, এটি ব্যাংক খাতে জবাবদিহি দুর্বল করতে পারে এবং আমানতকারীদের ঝুঁকি বাড়াবে। সমালোচকদের মতে, দায়ী ব্যক্তিদের পুনরায় মালিকানা দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় অনিয়মের পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সরকার বলছে, এই উদ্যোগ ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭পিএম, ঢাকা-বাংলাদেশ।