• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অধ্যাপক ডা. কামরুল ইসলাম-এর কাছে চাঁদা দাবির ঘটনার পর দলটি এ অবস্থান জানায়। অভিযোগ রয়েছে, শেরে বাংলা নগর থানা এলাকার যুবদলের সাবেক নেতা মো. মঈন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে আসছিল। এ ঘটনায় ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদল দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে। দলটি জানিয়েছে, চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বহাল থাকবে।

১১ এপ্রিল ২০২৬, ০৫:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।