• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু হবে

সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু হবে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের ১০ হাজার ৫৬৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হবে। আগামী ছয় মাসের মধ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে তিনি জাতীয় সংসদে জানান। এর মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি প্রতিষ্ঠান ও ৮ হাজার ২৩২টি মাদরাসা অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়নের অংশ হিসেবে স্মার্ট ক্লাসরুম, শিক্ষক প্রশিক্ষণ ও কারিগরি কোর্স চালু করা হবে। পাশাপাশি ডিজিটাল বৈষম্য কমাতে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য ‘এডু-আইডি’ চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।