• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

বিসিবি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত—সংসদে অভিযোগ

বিসিবি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত—সংসদে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আর স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে না, বরং “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে। তিনি বলেন, বোর্ড গঠনে দলীয়করণ হয়েছে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা হচ্ছে। ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ নিয়ে আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন এবং মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিল আকারে পাসের দাবি জানান। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর প্রভাব খাটিয়ে একতরফাভাবে বোর্ডের ভোট সম্পন্ন করেন। বিষয়টি নিয়ে সংসদে উত্তপ্ত আলোচনা হয়।

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।