• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুদকে আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ। বুধবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এ অভিযোগ দাখিল করেন, যা দুদক গ্রহণ করেছে। অভিযোগে বলা হয়, দায়িত্বকালীন সময়ে সাব-রেজিস্ট্রার বদলিতে ব্যাপক ঘুষ লেনদেন হয়েছে এবং এতে প্রায় ১০০ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এতে তার তৎকালীন পিএস শামসুদ্দিন মাসুমের সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী এসব বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।