• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৭ দিনের কর্মসূচি

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৭ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাওলানা মামুনুল হক। কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ। আগামী ৯ থেকে ১৫ এপ্রিল সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ চলবে, যার উদ্বোধন হবে শাহবাগে। ১১ এপ্রিল মহানগরীতে এবং ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এছাড়া ১৩ এপ্রিল কাকরাইলে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ারসহ জোটের নেতারা।

০৭ এপ্রিল ২০২৬, ০৬:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।