• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জ্বালানি পরিস্থিতি সংকটজনক নয়, তবে চাপ আছে: উপদেষ্টা

জ্বালানি পরিস্থিতি সংকটজনক নয়, তবে চাপ আছে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে জ্বালানি পরিস্থিতি একেবারে খারাপ নয়, তবে সরবরাহে কিছুটা সমস্যা রয়েছে। তিনি বলেন, গত বছরের তুলনায় ডিজেল ও পেট্রোল সরবরাহ কিছুটা কমলেও অকটেনের সরবরাহ বেড়েছে। এই ঘাটতিকে তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে স্বাভাবিক বলে উল্লেখ করেন। উপদেষ্টা জানান, বাজারে দীর্ঘ লাইনের পেছনে প্যানিক বায়িং ও অবৈধ মজুত বড় কারণ। সীমান্ত এলাকায় পাচারের আশঙ্কাও রয়েছে। সরকার ইতোমধ্যে অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। পাশাপাশি জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি ও বিদ্যুৎ খাতে বকেয়া অর্থের চাপ এখনো রয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

০৭ এপ্রিল ২০২৬, ০৬:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।