• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার

৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুই জাহাজ আসছে বুধবার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর তত্ত্বাবধানে প্রায় ৫১ হাজার টন জ্বালানি নিয়ে দুটি জাহাজ বুধবার দেশের জলসীমানায় পৌঁছাবে। এর মধ্যে ‘এমটি সেন্ট্রাল স্টার’ জাহাজে থাকবে প্রায় ২৬ হাজার টন অকটেন এবং ‘এমটি ইস্টার্ন কুইন্স’ বহন করবে ২৫ হাজার টন ফার্নেস অয়েল। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙ্গরে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাহাজ জেটিতে ভিড়লেই দ্রুত খালাস কার্যক্রম শুরু হবে, যাতে চলমান পরিস্থিতিতেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

০৭ এপ্রিল ২০২৬, ০৬:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।