এখনই অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই: প্রতিমন্ত্রী
ববি হাজ্জাজ বলেছেন, এই মুহূর্তে সরকার অনলাইন ক্লাস চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষাখাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষায় বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যয় নিশ্চিত করতেই দেশব্যাপী স্কুল পরিদর্শন কার্যক্রম চলছে। মে-জুনের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সব বিদ্যালয় পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি। এদিকে জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে আংশিক অনলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অংশীজনদের মতামত নিয়ে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।