• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত, বাড়তে পারে পণ্যের দাম

সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত, বাড়তে পারে পণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-র আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, পরিবহনব্যবস্থার ব্যাঘাত ও জ্বালানি সংকট একসঙ্গে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর প্রভাব শুধু জ্বালানিতে নয়, খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়ছে। ফলে সামনে দ্রব্যমূল্য বাড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। সরকার জনগণের ওপর চাপ কম রাখতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে এ চাপ বহন করা কঠিন হয়ে উঠতে পারে। সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে বলেও সতর্ক করেন তিনি।

০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।