• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

জিয়াউর রহমানের হাত ধরে কৃষিতে জাগরণ শুরু

জিয়াউর রহমানের হাত ধরে কৃষিতে জাগরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

পাকুন্দিয়া উপজেলার এক অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, জিয়াউর রহমান-এর হাত ধরেই দেশের কৃষিতে নবজাগরণ শুরু হয়। তিনি জানান, জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করে কৃষির অগ্রগতির পথ তৈরি করেন। শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রুপম দাস। কৃষি কর্মকর্তা নুরে-ই-আলম স্বাগত বক্তব্য দেন। জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমে ৫ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। প্রতিজন কৃষক পাচ্ছেন পাঁচ কেজি ধানবীজ ও ১০ কেজি করে সার।

০৪ এপ্রিল ২০২৬, ০৭:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।