পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয়ের ঘোষণা
তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত এনে জনকল্যাণমূলক খাতে ব্যয় করা হবে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অর্থ উদ্ধারে বিভিন্ন দেশের সঙ্গে তথ্য বিনিময় ও আইনি সহায়তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা চুক্তির প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, পাচার হওয়া সম্পদ চিহ্নিত ও পুনরুদ্ধারে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স কাজ করছে এবং একাধিক মামলার তদন্ত চলমান রয়েছে। সরকারের লক্ষ্য, উদ্ধারকৃত অর্থ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজে লাগানো।