• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি

সংবিধান সংশোধনে শিগগিরই বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক

নূরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের বাংলাদেশের সংবিধান সংশোধনে খুব শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। জাতীয় সংসদে সাংবাদিকদের তিনি বলেন, কমিটিতে সব দলের প্রতিনিধিত্ব আনুপাতিক হারে রাখা হবে এবং স্বতন্ত্র সদস্যদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য সদস্যসংখ্যা ১৫ থেকে ২০ জনের মধ্যে হতে পারে। তিনি আরও জানান, সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি কার্যকর ও গ্রহণযোগ্য সংশোধনী প্রস্তাব তৈরি করা হবে। বিরোধী দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার মতামত নিয়ে এমনভাবে সংবিধান সংশোধন করা হবে, যাতে ভবিষ্যতে বারবার পরিবর্তনের প্রয়োজন না হয়।

০১ এপ্রিল ২০২৬, ০৬:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।