আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনা
শেখ রবিউল আলম জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। রাজধানীর পূর্বাচলে এক কর্মসূচিতে তিনি বলেন, ঈদে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বে এবং বিপুল সংখ্যক কোরবানির পশু ঢাকায় প্রবেশ করবে, ফলে যাত্রা আরও চ্যালেঞ্জিং হবে। এজন্য সড়ক ও পরিবহন ব্যবস্থায় বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে নতুন একটি যমুনা সেতু নির্মাণের বিষয়েও চিন্তা করছে সরকার। তিনি আরও জানান, পরীক্ষামূলকভাবে ডেমু ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এদিকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে টেকসই উন্নয়নের অংশ হিসেবে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।