প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রস্তাব
সংস্কৃতি মন্ত্রণালয় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, প্রস্তাব অনুযায়ী শিক্ষক বাছাই করবে সংস্কৃতি মন্ত্রণালয় এবং বেতন-ভাতা দেবে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ সংগীত শিক্ষকের পদ থাকলেও পরবর্তীতে তা সংশোধন করে বাদ দেওয়া হয়। নতুন এ প্রস্তাব বাস্তবায়িত হলে প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক শিক্ষা জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।