• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, মৃত্যু ৩

চাঁদপুরে হামে আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলায় হাম রোগে আক্রান্ত হয়ে ২৩ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মারা গেছে তিনজন। সিভিল সার্জন নূরে আলম দ্বীন জানান, আক্রান্তদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ১৭ শিশু, হাজীগঞ্জ ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি শিশুদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, আক্রান্ত শিশুদের জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দাগ দেখা যাচ্ছে। সৈয়দ আহমেদ কাজল বলেন, দ্রুত চিকিৎসা না নিলে জটিলতা বাড়তে পারে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে আইসোলেশন ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৩১ মার্চ ২০২৬, ০৪:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।