• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন। সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে এসে নিজ দপ্তরে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি। প্রথমে ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ, পানিসম্পদ, নারী ও শিশুবিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়েও যান। মোট আটটি মন্ত্রণালয় ঘুরে দেখার পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন। একই দিনে তার নির্ধারিত অন্যান্য কর্মসূচিও রয়েছে।

 

২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।