• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হবে আজ রোববার রাতে। এ উপলক্ষে রাত ৯টায় দলটির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলের মিডিয়া টিম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ দলের শীর্ষ নেতারা। এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও উপস্থিত থাকবেন। দলটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, আসন্ন সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের নাম এই সংবাদ সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।