• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, উদ্ধার ২০ ঘোড়া

পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, উদ্ধার ২০ ঘোড়া

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১১টি জীবিত ও ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকায় র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এসব ঘোড়া উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ৯৯৯ নম্বরে কল পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানায়, একটি অসাধু চক্র রাতের আঁধারে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে কম দামে বাজারে বিক্রি করছিল। অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

২৭ মার্চ ২০২৬, ০৫:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।