• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ভাইরাল ‘দেশত্যাগ নিষেধাজ্ঞা’ ইস্যুতে মুখ খুললেন ফারুকী

ভাইরাল ‘দেশত্যাগ নিষেধাজ্ঞা’ ইস্যুতে মুখ খুললেন ফারুকী

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার বিরুদ্ধে ‘দেশত্যাগে নিষেধাজ্ঞা’ সংক্রান্ত ভাইরাল খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। ফারুকী দাবি করেন, একটি পত্রিকা তার বিরুদ্ধে ‘ডাহা মিথ্যা’ সংবাদ প্রকাশ করেছে, যা পরে সরিয়ে নেওয়া হলেও এর ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, এ ধরনের অপপ্রচার সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে। সাংবাদিক নেতাদের এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, জনআস্থা নষ্ট হলে গণমাধ্যমের গুরুত্বও কমে যাবে। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, সংগঠিতভাবে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা তার কাজ সঠিকভাবে করারই প্রমাণ।

২৭ মার্চ ২০২৬, ০৫:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।