বাংলাদেশের প্রতি জাতিসংঘ মহাসচিবের সমর্থন ও সংহতির আশ্বাস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতির আশ্বাস দেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে তিনি বাংলাদেশের নবগঠিত সরকারকে অভিনন্দন জানান এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় দেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় বৈশ্বিক তেল সংকট ও এর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা সাদরে গ্রহণ করেন। বৈঠকের শেষে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশ ও জাতিসংঘের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।