• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঘোষণার পর বাতিল সাতক্ষীরার ফুয়েল কার্ড সিদ্ধান্ত

ঘোষণার পর বাতিল সাতক্ষীরার ফুয়েল কার্ড সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তা বাতিল করা হয়েছে। এর আগে বুধবার রাতে জারি করা নির্দেশনায় বলা হয়েছিল, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না। নির্ধারিত সময় সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে তেল নিতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখা বাধ্যতামূলক ছিল। পাশাপাশি প্লাস্টিক বোতলে তেল বিক্রি নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্ত বাতিল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

২৬ মার্চ ২০২৬, ০৪:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।