• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

পদ্মায় ডুবে যাওয়া বাসচালকের মরদেহ উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া বাসচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসের চালক আরমান খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত আরমান খান বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামের বাসিন্দা। বুধবার বিকেলে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। এতে বেশিরভাগ যাত্রী পানিতে তলিয়ে যান। দীর্ঘ উদ্ধার অভিযানের পর বাসটি তোলা হয় এবং একে একে মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

২৬ মার্চ ২০২৬, ০৪:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।