• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। রুহুল কুদ্দুস বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে আইন পেশা শুরু করে তিনি ধাপে ধাপে আপিল বিভাগের আইনজীবী ও জ্যেষ্ঠ আইনজীবী হন। এর আগে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিক দায়িত্বও পালন করেন। তার পূর্বসূরি মো. আসাদুজ্জামান নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেন।

২৫ মার্চ ২০২৬, ০৫:১৬পিএম, ঢাকা-বাংলাদেশ।