• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ডাকটিকিট উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছে দাপ্তরিক কাজ সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট উন্মোচন করেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, দিবসটির তাৎপর্য তুলে ধরতে প্রতিবছরের মতো এবারও স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার পাশাপাশি জাতীয় চেতনা জাগ্রত করার প্রত্যাশা করা হচ্ছে।

২৫ মার্চ ২০২৬, ০৫:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।