যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকবেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় অতিথি ভবনে না উঠে নিজের বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি রাজধানীর গুলশান অ্যাভিনিউ-এর ১৯৬ নম্বর বাসভবনেই অবস্থান করবেন। ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরে পরিবারসহ এই বাসাতেই উঠেন তিনি। পাশেই ‘ফিরোজা’ ভবনে বসবাস করতেন তার মা খালেদা জিয়া।
এর আগে পরিকল্পনা ছিল, সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হবে। তবে শেষ পর্যন্ত সেখানে না ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো যমুনাতেই অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেমদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে এবং ঈদের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও সেখানেই করবেন প্রধানমন্ত্রী।