• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অবসরকালীন ভাতা পাবেন সাংবাদিকরা, জানালেন বাছির জামাল

অবসরকালীন ভাতা পাবেন সাংবাদিকরা, জানালেন বাছির জামাল

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের জন্য অবসরকালীন ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল)।

বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব-এ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব এবং তাদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করছে।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বাছির জামাল জানান, অসহায় ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তায় ট্রাস্ট নিয়মিত কাজ করছে এবং ভবিষ্যতে আরও কার্যক্রম বাড়ানো হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা অনেক সময় পর্যাপ্ত পারিশ্রমিক না পেলেও পেশার সম্মান ও সত্য প্রকাশের দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

১৯ মার্চ ২০২৬, ০৫:৩১পিএম, ঢাকা-বাংলাদেশ।