• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

সদরঘাট দুর্ঘটনার পর ২ লঞ্চের রুট পারমিট বাতিল

সদরঘাট দুর্ঘটনার পর ২ লঞ্চের রুট পারমিট বাতিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ মর্মান্তিক দুর্ঘটনার পর সংশ্লিষ্ট দুই লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানিয়েছেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১৮ মার্চ) রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি কমিটির নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত সচিব আবুল ইসলাম এবং অন্যটির প্রধান বিআইডব্লিউটিএ’র পরিচালক সাইফুল ইসলাম। কমিটিতে নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধিরা রয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, আহতরা একই পরিবারের সদস্য এবং তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।

১৯ মার্চ ২০২৬, ০৫:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।