• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি ভালো থাকলেও ২০ ও ২১ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং এ সময় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তরাংশ–এ কালবৈশাখীর তাণ্ডব দেখা যেতে পারে।

এদিকে আগামী ১৮ মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগ–এর কিছু এলাকায় এবং ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৭ মার্চ ২০২৬, ০৫:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।