ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন—অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে কিছু গুরুত্বপূর্ণ পণ্য পরিবহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। যেমন—
-
নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য
-
পচনশীল পণ্য
-
গার্মেন্টস সামগ্রী
-
ওষুধ
-
সার
-
জ্বালানি বহনকারী যানবাহন
এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে যানবাহন পার্কিং না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
যান চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ–এর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ জন্য হটলাইন নম্বর ১৬১০৭ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭ চালু রাখা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজন হলে এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।