• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে জাতীয় সংসদের ফ্লোরে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবন–এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, ১৫ মার্চের অধিবেশনের পর সংসদ মুলতবি থাকবে এবং পবিত্র ঈদের পর আগামী ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। এরপর এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই–বাছাই শেষে সেগুলো প্রতিবেদন আকারে আবার সংসদে উত্থাপন করা হবে।

১৪ মার্চ ২০২৬, ০৫:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।